দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছেন নেইমার। (ছবি : সংগৃহিত)
খেলা
ব্রাজিল-কোরিয়া লড়াই

রাতে মাঠে নামছেন নেইমার

স্পোর্টস ডেস্ক : গোড়ালির ইন্জুরিকে সাথে নিয়েই ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র সব শঙ্কা আর অনিশ্চয়তা দূরে ঠেলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলর লড়ায়ে রাতে মাঠে নামছেন।

আরও পড়ুন : দ. কোরিয়ার মুখোমুখি ব্রাজিল

সোমবার (৫ ডিসেম্বর) রাত ১ টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এশিয়ার অন্যতম পরাশক্তি দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে পিএসজির তারকা নেইমার সার্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছিলেন । যে কারণে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলতে পারেননি।

এক সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের খেলা প্রসঙ্গে ব্রাজিলের কোচ তিতে বলেছেন, ‘রোববার (৪ ডিসেম্বর) বিকেলে নেইমার অনুশীলন করেছেন। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে ঠিকঠাক অনুশীলন করেছে।’

আরও পড়ুন : অবিশ্বাস্য জয় পেল বাংলাদেশ

কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যথা পাওয়া আরেক ফুটবলার দানিলোকেও খেলতে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তাদের বস তিতে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়ের এবং ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে দানিলোকেও পাননি কোচ।

নেইমারকে বিকল্পহীন ভূমিকায় রাখা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ব্রাজিল কোচ বলেছেন, ‘ম্যাচের শুরু থেকে সেরাদের নামানোটা আমি পছন্দ করি। নেইমারের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে দলের মেডিক্যাল টিমের পুরো সমর্থন নিয়েই মাঠে নামানো হবে তাকে।’

আরও পড়ুন : প্রেমে মজেছেন পূজা চেরি!

কোচ তিতে বলেছেন, ‘নেইমার খেলবেন, যেহেতু সে এখন সুস্থ। তাই বলবো নেইমার শুরু থেকেই খেলবেন এবং কোন সীমাবদ্ধতা ছাড়াই সে খেলার জন্য প্রস্তুত।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা