খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

আরও পড়ুন: উপজেলা-পৌরসভা-ইউপিতে ভোট শুরু

শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে দলটিকে।

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন নিয়েছেন, এর জবাবে সাকিব বললেন, ‘বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি। এক পরিবর্তন আছে দলে। সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।’

রোহিত শর্মা অবশ্য জানালেন, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। জানালেন, ‘আমরা আগে ব্যাটই করতাম। বোর্ডে রানটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা ভালো ব্যাটিং করতে চাই। এই ফরম্যাটে সব খেলাই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আমরা কিছু ভালো ক্রিকেট খেলতে পারব এবং সেই দুটি পয়েন্ট পেতে পারব।’

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ

ভারত একাদশ:
লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা