শ্রেয়াস আয়ার ঝড়ে বড় জয় পায় ভারত (ছবি: সংগৃহীত)
খেলা

শ্রেয়াস ঝড়ে সিরিজ জিতল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট: ভারতের ব্যাটার শ্রেয়াস আয়ার ঝড়ে ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া।

এদিন ধর্মশালায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন পাথুম নিশাঙ্কা এবং দানুস্কা গুনাতিলাকা। পরে ২৯ বলে ৩৮ রান করে গুনাতিলাকা ফিরলে এই জুটি ভেঙে যায়।

এরপর দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক দাসুন শানাকা। ২ চার এবং ৫ ছক্কায় ১৯ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করে শ্রীলঙ্কা।

জবাবে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। শুরুতে হাল ধরতে পারেননি দুই ওপেনারের কেউই। ২ বলে ১ রান করে রোহিত শর্মা এবং ১৫ বলে ১৬ রান করে সাজঘরে ফিরে যান ঈষাণ কিষাণ। এরপর মাঠে ঝড় তুলেন শুরু করেন আয়ার। ৬ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৭৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

ম্যাচে ৭ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৪৫ রানের আরেকটি ঝড় তুলেন জাদেজা। ১৭ বল আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল ভারত।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা