একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস (ছবি: সংগৃহীত)
খেলা

মেসিবিহীন আর্জেন্টিনার কলম্বিয়া জয় 

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের আগের ম্যাচেও ছিলেন না লিওনেল মেসি। ছিলেন না কোচ লিওনেল স্ক্যালোনি। তবু জয় পেয়েছিল আর্জেন্টিনা। এবার কলম্বিয়ার বিপক্ষেও জয় পেয়েছে আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। এতে সব মিলিয়ে ২৯ ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা।

আগের ম্যাচে আইসোলেশন থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ছিলেন কোচ স্ক্যালোনি। যে কারণে ডাগআউটে দাঁড়ানোর ক্ষমতাই ছিল না তার। তবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেই ৬ পরিবর্তন আনে আর্জেন্টিনা।

গত বছর বাছাই পর্বে একটি ম্যাচ ড্র হয় ২-২ গোলে। পরেরটি ছিল কোপা আমেরিকার সেমিফাইনালে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে পেনাল্টিতে জয় পায় আর্জেন্টিনা। এবার অবশ্য নির্ধারিত সময়েই নিষ্পত্তি হয় ম্যাচ। ঘরের মাঠে ২৯ মিনিটে একমাত্র গোলটি করেন লাউতারো মার্তিনেস। চিলির বিপক্ষে গত ম্যাচেও জয়সূচক গোলটি করেন তিনি।

বক্সের একেবারে কাছে পুরোপুরি আনমার্কড ছিলেন ইন্টার মিলান স্ট্রাইকার। বক্সে ভাসানো ক্রস দিয়েছিলেন আকুনা। যা পড়েছিল মার্তিনেসের সামনে। কলম্বিয়া গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই জালে বল পাঠিয়ে দেন তিনি। পুরো ম্যাচের মধ্যে আধিপত্য বিস্তার করলেও এই একটি গোলই যথেষ্ট ছিল আর্জেন্টিনার জন্য। তবে ডি মারিয়ার দুটি দারুণ প্রচেষ্টা সেভ করেছেন কলম্বিয়া গোলকিপার। নয়তো ব্যবধান ভিন্নও হতে পারতো।

এদিকে ম্যাচে ফিরতে মরিয়া কলম্বিয়াও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল দুইবার। প্রথমার্ধে একটিতে বাধা হয়েছিলেন এমি মার্তিনেজ অপর একটি গোল বাতিল হয়েছে অফসাইডে।

আরও পড়ুন: ব্রাজিল ঝড়ে বিধ্বস্ত প্যারাগুয়ে

কাতার বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনার অবস্থান এখন দুই। ১৫ ম্যাচে তাদের অর্জন ১৬ পয়েন্ট। কলম্বিয়া ১৬ ম্যাচে মাত্র ১৭ পয়েন্ট নিয়ে নেমে গেছে টেবিলের সাত নম্বরে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা