খেলা

সাবেক স্ত্রীর ভাইঝির গর্ভে হাল্কের সন্তান

ক্রীড়া ডেস্ক: ফুটবল মাঠ মাতাচ্ছেন হাল্ক। সেই হাল্কের সঙ্গে স্ত্রী সৌসার সাদা গেঞ্জি পরিহিত হাস্যোজ্জ্বল ছবি। আর দু’জনের হাতে একটি এক্সের ছবি। এতে খুশি দুই জনই। কারণ এটি তাদের আগত সন্তানের ছবি। এমন ছবি দিয়ে ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছেন এই দম্পতি।

ব্রাজিলিয়ান ফুটবল তারকা হাল্কের চতুর্থ সন্তানের মা হচ্ছেন তার সাবেক স্ত্রীর ভাইঝি। সংবাদটি জানিয়েছে ফক্সস্পোর্টস।

৩৫ বছর বয়সী হাল্কের ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু সন্তানের ছবি ধরে আছেন ব্রাজিলের ফুটবলার এবং তার ৩২ বছর বয়সী স্ত্রী ক্যামিলা সৌসা। তিনি হাল্কের সাবেক স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাইঝি। যার সঙ্গে ১২ বছর বিবাহ-বন্ধনে আবদ্ধ ছিলেন হাল্ক।

শেয়ারকৃত পোস্টে হাল্ক লিখেছেন, আজ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ জানাচ্ছি যে চতুর্থবার আমার জীবনে আশীর্বাদস্বরূপ সন্তান আসছে। আমার হৃদয় আনন্দে এতটাই পরিপূর্ণ হয়ে উঠেছে যে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে সন্তানের অপেক্ষায় আছি এবং নিঃশর্তভাবে তোমায় ভালোবাসী।

২০১৯ সালে ডিসেম্বরে সৌসার সঙ্গে হাল্কের সম্পর্কের বিষয়ে জানাজানি হয়েছিলো। সেই বছরের জুলাইয়ে ইরানের সঙ্গে হাল্কের বিবাহ জীবনে ইতি ঘটে। ইরান এবং হাল্কের দুই ছেলে এবং এক মেয়েও আছে। গত বছর সেপ্টেম্বরে সৌসার সঙ্গে বিয়ে সেরে ফেলেন হাল্ক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা