খেলা

আইসিসির আগস্ট সেরা রুট

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জো রুট আইসিসির আগস্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। নারীদের বিভাগে সেরা হয়েছেন আয়ারল্যান্ডের ইমার রিচার্ডসন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) পুরুষ ও নারীদের বিভাগে আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করে আইসিসি।

আগস্টে সেরা হওয়ার দৌড়ে রুটের সঙ্গে ছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। আফ্রিদি-বুমরাহকে টপকে সেরা হয়েছেন রুট।

গত মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরি করেন রুট। তিন ম্যাচের পাঁচ ইনিংসে ৫০৭ রান করেন তিনি। দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেন রুট।

নারীদের ক্যাটাগরিতে রিচার্ডসনের সঙ্গে সেরার দৌড়ে ছিলেন থাইল্যান্ডের নাটয়া বুচথাম এবং আয়ারল্যান্ডের গেবি লুইস। এ বছরের শুরু থেকে প্রত্যক মাসে সেরা পুরুষ ও নারী ক্রিকেটার বাছাই করার নিয়ম চালু করে আইসিসি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা