খেলা

স্ত্রীসহ মধ্যরাতে ঢাকা ত্যাগ মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক: কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান স্ত্রীসহ আমিরাতের পথে রওনা হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর ছাড়েন তিনি।

আইপিএল খেলতে রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন সাকিব আল হাসান। তবে ভিসা জটিলতায় আটকে যান মোস্তাফিজ। একদিন পর ঢাকা ছাড়লেন তিনি।

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ২০ তারিখ, প্রতিপক্ষ রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গত মার্চ-মে’তে হওয়া আইপিএলের প্রথম অংশে ছন্দহীন ছিলেন সাকিব। তিন ম্যাচে সুযোগ পেয়ে ২ উইকেট ও ৩৮ রানের বেশি করতে পারেননি তিনি।

তবে মোস্তাফিজ পুরোপুরি বিপরীত অবস্থায় ছিলেন। রাজস্থান রয়্যালসের হয়ে পুরো ৭টি ম্যাচ খেলে মিতব্যয়ী বোলিংয়ে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এছাড়া বৈচিত্রের জাদুতে নজর কেড়েছিলেন সবার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা