খেলা

৩২ রানেই তিন টাইগারের পতন

ক্রীড়া প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। আজ ম্যাচটি জিতলেই টাইগারদের হাতে আসবে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। তবে ম্যাচের শুরুতেই লিটন দাসকে হারিকে হোঁচট খেয়েছে বাংলাদেশ। মাত্র ১১ বলে ৬ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। এদিকে লিটন দাসের পথ অনুসরণ করেছেন সাকিব আল হাসান মাত্র ৮ বলে ৮ রানে এজাজ প্যাটেলের বলে আউট হন তিনি। শূন্য রানে ঘরে ফিরেছেন মুশফিকুর রহিম। তিনিও ৩ বল খেলে এজাজ প্যাটেলের শিকার হোন। এখন ৬ ওভারে তিন টাইগার হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ।

মোহাম্মদ নাঈম ২৩ বলে ২২ রান ও মাহমুদুল্লাহ রিয়াদ ১৪ বলে ৫ রানে ক্রিজে আছেন।

এর আগে মাত্র ৯৩ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে মাত্র ৯৩ রানে ১৯ ওভার ৩ বলে অল আউট হয়ে যায় দলটি। আজ নিউজিল্যান্ড খেলায় জিতলে সিরিজ নির্ধারণে ৫ম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নয়তো আজই ট্রফি ঘরে তুলবে বাংলাদেশ। আর পঞ্চম ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতা মাত্র।

নিউজিল্যান্ডকে ৯৩ রানে বেঁধে ফেলার অন্যতম নায়ক নাসুম আহমেদ। তিনি ৪ ওভারে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে ২৬ বছর বয়সে বাংলাদেশ জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এই বয়সে বাংলাদেশি ক্রিকেটারের মাথায় অভিষেক ক্যাপ, বিস্ময়করই বটে!

নাসুম হয়তো বিস্ময় জমিয়ে রেখেছেন আরও। তবে মাত্র ১৩ ম্যাচের ক্যারিয়ারে বল হাতে যে আলোর প্রদীপ শিখা জ্বালিয়েছেন তিনি, তাতে আলোকিত গোটা বাংলাদেশ ক্রিকেট। মাত্র ১৩ ম্যাচের ক্যারিয়ারেও কিছুদিন আগে জিম্বাবুয়েতে এক ম্যাচ পর বাদ পড়েন একাদশ থেকে। অস্ট্রেলিয়া সিরিজে ফিরেই দেখিয়েছেন নিজের সামর্থ্য। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আজ (বুধবার) রীতিমতো আগুন জ্বালালেন এই বাঁহাতি স্পিনার। সে আগুনে পুড়ল কিউইরা।

নাসুমের ক্যারিয়ার সেরা ১০ রানে ৪ উইকেটের বিধ্বংসী বোলিং তোপে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা। এতে অলআউট হওয়ার আগে তাদের ইনিংস থেমেছে মাত্র ৯৩ রানে। ৫ ম্যাচের সিরিজের আগের ৩ ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দলের এই ম্যাচ জিতে সিরিজ জিততে প্রয়োজন ৯৪ রান। নাসুমের সঙ্গে এই ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমানও নেন সমান ৪ উইকেট।

মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ব্ল্যাকক্যাপসরা। তাদের শুরুটা একেবারেই ভালো হতে দেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কৌশল বদলে শেখ মেহেদীর পরিবর্তে নাসুমকে দিয়ে ইনিংস শুরু করেন তিনি। ইনিংসের শুরুর বল থেকেই গ্রিপ পেয়েছেন তিনি। এতে বাড়তি বাউন্সের সঙ্গে টার্নও ছিল ভয়ঙ্কর। তার ফায়দা ঠিকই তুলে নিয়েছেন নাসুম।

প্রথম ওভারেই রাচিন রবীন্দ্রকে ফিরেয়ে শুরু। মেডেন ওভারে কিউই ওপেনারকে তুলে নেন তিনি। এতে রানের খাতা খোলার আগে সাজঘরে রাচিন। এক ওভার না যেতেই আবার আঘাত হানেন এই বাঁহাতি স্পিনার। এবার ফেরালেন ফিন অ্যালেনকে। নাসুমের লেন্থ বলে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন সাইফউদ্দিনের হাতে। ৮ বলে ১২ রান করেন অ্যালেন।

পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ২২ রান তুলতে পারা সফরকারীরা পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংসের ১১তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে সফল হন মেহেদীও। উইকেটে থিতু হয়ে যাওয়া টম লাথামকে বোকা বানান দারুণ বলে। স্টাম্পিং হয়ে ২১ রান করে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক। উইল ইয়াং একপ্রান্ত আগলে রাখলে অপর প্রান্ত থেকে তার সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন।

দ্বিতীয় স্পেলে ফিরে আবার বিধ্বংসী হয়ে ওঠেন নাসুম। তৃতীয় ওভারে বল হাতে দেন ৪ রান। নিজের স্পেলের শেষ ওভার হাত ঘুরাতে এসে জোড়া আঘাত হানেন তিনি। পরপর দুই বলে ফেরান হেনরি নিকোলস (১) ও কলিন ডি গ্র্যান্ডহোমকে (০)। হ্যাটট্রিকের সুযোগ ছিল এই স্পিনারের সামনে তবে নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেলের লাফিয়ে ওঠা বলটি ব্যাট না বাড়িয়েই ছেড়ে দেন। এতে চার ওভারে দুই মেডেনসহ মাত্র ১০ রান দিয়ে ৪ উইকেট নেন নাসুম।

এরপর দৃশ্যপটে আসেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের ১৬তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ব্লান্ডেলকে সাজঘরে ফেরান তিনি। মিডঅনে থাকা নাঈম শেখের দারুণ ক্যাচে ১০ বলে মাত্র ৪ রান করে আউট হন এই ব্যাটসম্যান। একই ওভারের শেষ বলে কোল ম্যাকক্যাঞ্চি নিজের বলে নিজেই দুর্দান্ত এক ক্যাচে সাজঘরের পথ ধরান মুস্তাফিজ।

পরে ৪ রানে থাকা এজাজ প্যাটেলকে আউট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তখনও একপ্রান্ত থেকে লড়াই চালিয়ে যান ইয়াং। ইনিংসের শেষ ওভারে তাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন মুস্তাফিজ। ৪৮ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস আসে ইয়াংয়ের ব্যাট থেকে। পরের বলেই মুস্তাফিজের শিকার হন ব্লেয়ার টিকনার। এতে অলআউট হওয়ার আগে নিউল্যান্ডের ইনিংস থেমেছে মাত্র ৯৩ রানে। ৩ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা