খেলা

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। ৫ ম্যাচ সিরিজের তিন খেলায় ইতোমধ্যে বাংলাদেশ দুটিতে ও নিউজিল্যান্ড একটিতে জয় পেয়েছে। বিকেল ৪ টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল।

ব্যবধানে এগিয়ে থাকা আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ রিয়াদের দল এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। আর কিউইরা নিশ্চয়ই বসে থাকবে না। আজ তারা জিতলে ম্যাচের ফাইনাল হবে পঞ্চম ম্যাচে। সেক্ষেত্রে দু’দলই চাইবে নিজেদের থলি সমৃদ্ধ করতে। এদিকে সফরকারীদের ​বিপক্ষে তৃতীয় ম্যাচে হারলেও পূববর্তী সিরিজ জয় ও চলতি ম্যাচের প্রথম দুই ম্যাচ জয়ের পেছনে মূলমন্ত্র আত্মবিশ্বাস ও দলগত পারফরম্যান্স।

তবে বাংলাদেশ যতই আত্মবিশ্বাসী হোক না কেন ছেড়ে কথা বলবে না নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে হেরে গেলেও তৃতীয় ম্যাচ খুব স্বাচ্ছন্দে জিতে নিয়েছে ব্ল্যাকক্যাপসরা। তাই এই ম্যাচেও লড়াই করেই যে জিততে হবে এমন বার্তা দিয়েই রেখেছে সফরকারী দল। দিন যতো যাবে কিউইরা পরিবেশের সঙ্গে ততটাই মানিয়ে নেবে; এজন্য প্রস্তুত থাকতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।

তৃতীয় ম্যাচ হেরে গেলেও বাংলাদেশ আজও অভিন্ন একাদশের ওপরই ভরসা রাখতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা