খেলা

সুস্থ আছেন পেলে

ক্রীড়া ডেস্ক: ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের বৃহদান্তের টিউমার অপসারণে সফল অস্ত্রোপচার হয়েছে। পেলে জানিয়েছেন, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন। এখন ভালো বোধ করছেন।’ ভালো বোধ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি। তার সফল অস্ত্রোপচারের জন্য ডা. ফাবিও ও ডা. মিগুয়েলের প্রশংসা করেন পেলে।

সোমবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

গত শনিবার টিউমার অপারেশন করান পেলে। তবে সেটি ক্ষতিকর টিউমার ছিল কী না জানাননি কিংবদন্তি ফুটবলার পেলে।

ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, তারা পেলেকে ইনটেনসিভ কেয়ারে রেখেছেন। মঙ্গলবার তাকে কেবিনে নেওয়ার সম্ভাবনা আছে। অপসারণ করা টিউমারটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সূত্র : গার্ডিয়ান

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা