খেলা

প্রধানমন্ত্রীর অনুদান পেলো ক্লাবগুলো

ক্রীড়া প্রতিবেদক: প্রিমিয়ার হকির দলগুলোর জন্য এক কোটি টাকা অনুদান ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ সেপ্টেম্বর) বিকালে হকি ফেডারেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থের চেক তুলে দেয়া হয়েছে ক্লাবগুলোর প্রতিনিধির হাতে।

২০১৮ লিগে শীর্ষ তিন দল আবাহনী, মোহামেডান ও মেরিনার্স পেয়েছে ১২ লক্ষ টাকা করে।পরবর্তী ২টি ক্লাব ৮ লক্ষ ও বাকী ৭ টি ক্লাব পেয়েছে ৬ লক্ষ করে। প্রিমিয়ার হকি লিগে অংশগ্রহণকারী ১২ টি ক্লাবের মধ্যেই বণ্টন করে দেয়া হয়েছে এই চেক।

এ প্রসঙ্গে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, আমরা আজ ক্লাবগুলোর হাতে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের চেক ক্লাবগুলোর প্রতিনিধির হাতে তুলে দিয়েছি। যারা আসতে পারেননি, তাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরও যোগ করে বলেছেন, আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার হকি লিগে দলবদল হতে যাচ্ছে। এই অনুদান পেয়ে ক্লাবগুলো ভালোভাবে লিগে অংশ নিতে পারবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা