খেলা

৭৩ বছরের ৪০ বছরই ছিলেন কোমায় 

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের সাবেক ডিফেন্ডার জিন-পিয়েনে এডামস ৭৩ বছর বয়সের ৪০ বছরই কোমায় থেকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এডামসের সাবেক ক্লাব নিমেস।

এক টুইট বার্তায় নিমেস জানায়, সোমবার সকালে আমরা জিন-পিয়েনে এডামস এর মৃত্যু খবর পেয়েছি। তার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, ১৯৭০ এর দশকে ২২টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করা এডামসকে ১৯৮২ সালে হাঁটুর একটি নিয়মিত অস্ত্রোপাচারের জন্য নেয়া হলে, সেখানে এনেস্থসিয়ার ভুল প্রয়োগে কোমায় চলে যান তিনি।

১৯৪৮ সালে ডাকারে জন্ম নেয়া এডামস হচ্ছেন প্রথম পর্যায়ের আফ্রিকান খেলোয়াড়ের মধ্যে একজন যিনি ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। মধ্যমাঠে মারিয়াস ট্রেজরের সঙ্গে এডামসের জুটি দারুন খ্যাতি লাভ করেছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা