খেলা

রোনালদোকে ছাড়াই জয় আশা করছে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: আলাদাভাবে আজ মাঠে নামবে পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, জাপান ও ইরান। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় আজারবাইজানের মুখোমুখি হবে পর্তুগাল। ‘এ’ গ্রুপে চার ম্যাচ খেলে তিন ম্যাচ জয় আর এক ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে পর্তুগাল।

এদিকে রোনালদো যোগ দিয়েছেন সদ্য চুক্তি করা ম্যানচেস্টার ইউনাইটেডে। এই ম্যাচে তাকে ছাড়াই জয়ের ধারা অব্যহত রাখতে চায় দলটি।

অপর ম্যাচে রাত পৌনে একটায় ফিনল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। একই সময় ডেনমার্ক খেলবে ইসরায়েলের বিপক্ষে।

এদিকে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে রাত নয়টা চীনের মুখোমুখি হবে জাপান। রাত ১২ টায় ইরাকের সঙ্গে লড়বে ইরান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা