খেলা

দলে ফিরলেন বাটলার-লিচ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড দলে ফিরেছেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। তারা ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও ষষ্ঠ টেস্টে খেলতে পারেন। এই শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণায় তাদের রাখা হয়েছে।

ইংল্যান্ড প্রথম ৪ টেস্ট শেষে নিজেদের কন্ডিশনে ২-১ ব্যবধানে পিছিয়ে। সোমবার (৬ সেপ্টেম্বর) ওভালে চতুর্থ টেস্টে ১৫৭ রানের হেরেছে ইংলিশরা। এরপরও শেষ টেস্টের জন্য দলে মাত্র ১টি পরিবর্তন।

মঈন আলীর সঙ্গে শেষ টেস্টের দলে দ্বিতীয় স্পিনার থাকবেন লিচ। গত মার্চের পর আর কোন টেস্ট খেলেননি তিনি। তার আগে ভারত ও শ্রীলংকা সফরে ছয় টেস্টে ২৮ উইকেট নিয়েছিলেন লিচ।

দ্বিতীয়বারের মত বাবা হবার কারনে ওভালে চতুর্থ টেস্টে খেলতে পারেননি বাটলার। তবে শেষ টেস্টের জন্য প্রস্তুত তিনি। সহ-অধিনায়ক হিসেবে বাটলার একাদশে ফিরলে জনি বেয়ারস্টো ও ওলি পোপের মধ্যে একজনকে জায়গা হারাতে হবে।

পেসার হিসেবে জেমস এন্ডারসন ও ওলি রবিনসনকে শেষ টেস্টে দলে নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নিতে হবে সিলভারউড ও অধিনায়ক জো রুটকে। কারন চলমান সিরিজে বল হাতে দারুন ছন্দে আছেন তারা।

মৌসুমের শুরুতে নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের সিরিজ হেরেছিলো ইংল্যান্ড। এবার ভারতের বিপক্ষে সিরিজ হারলে, ১৯৮৬ সালের পর ঘরের মাঠে টানা দুই টেস্ট হারবে রুটের দল। আগামী ১০ সেপ্টেম্বর থেকে সিরিজের ম্যানচেষ্টারে হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ররি বার্নস, জশ বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডেভিড মালান, ক্রেইগ ওভারটন, ওলি পোপ, ওলি রবিনসন, ক্রিস ওকস ও মার্ক উড।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা