খেলা

ফুটবলে হেরেই চলছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ফুটবলে একের পর এক ম্যাচে হেরেই চলেছে বাংলাদেশ। ফিলিস্তিনের কাছে হার দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে কিরগিজস্তানের বিপক্ষে। বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে কিরগিজদের কাছে ৪-১ ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে জেমি ডের বাহিনী। এই জয়ে তিন জাতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো কিরগিজস্থান।

মঙ্গলবার কিরগিজস্তানের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে এই হারে ত্রিদেশীয় সিরিজটির ফাইনাল থেকে অনেকটাই দূরে চলে গেলো বাংলাদেশ। সব মিলিয়ে কিরগিজস্তানের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচই হারলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিলো লাল-সবুজের দল। ফিরতি লেগে কিরগিজস্তান জিতেছিলো ২-০ ব্যবধানে।

১০ মিনিটে প্রথম গোল খায় বাংলাদেশ। শুকুরভের নেয়া ফ্রি-কিক ডি-বক্সে পেয়ে গোল করেন মোলদোজুনুসভ। ৩৯তম মিনিটের মাথায় ব্যবধান বাড়ে দ্বিগুণ। বাম প্রান্ত দিয়ে কাইরাত ইজাকভের কাটব্যাকে লক্ষ্যগোল করেন শুকুরভ।

২-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আসা কিরগিজরা দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই পায় গোল। গুলঝিগিত আলিকুলভের পাসে বল জালে জড়াতে ভুল করেননি অধিনায়ক রুস্তামভ।

ম্যাচের ৫২ মিনিটের মাথায় ব্যবধান কমান সুফিল। বদলি খেলোয়াড় রহমত মিয়ার লম্বা থ্রো ডি-বক্সের ভেতরে পেয়ে জালে পাঠান সুফিল। ম্যাচের ৮৮ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বখতিয়ারের মাথা ছুঁয়ে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ায় তারা।

এই টুর্নামেন্টে ৯ সেপ্টেম্বর কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে জামালরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা