খেলা
রোনালদোহীন 

জুভেন্তাসকে পাত্তায় দিলো না পুঁচকে এম্পোলি!

স্পোর্টস ডেস্ক: কয়েকদিন ধরে এক গাদা নাটক। অবশেষে তা হলো সমাপ্তি। ক্রিশ্চিয়ানো রোনালদো থাকছেন জুভেন্তাসে। তিনি পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর গত রাতেই প্রথমবারের মতো মাঠে নেমেছিল তার সাবেক দল জুভেন্তাস।

তারকা-বিচ্ছেদের ধাক্কাটা সামলাতেই পারেনি দলটি, পুঁচকে এম্পোলির কাছে ১-০ গোলে হেরেই বসেছে তারা।

ম্যাচে হারের দায়টা অবশ্য পুরোপুরি আক্রমণভাগের নয়।

আর্জেন্টাইন পাওলো দিবালা, ইতালিয়ান ফেদেরিকো কিয়েসা আর মার্কিন ওয়েস্টন ম্যাককেনি তো নিস্প্রভ ছিলেনই, দলের কোনো বিভাগই ঠিকঠাক পারফর্ম করতেই পারেনি।

ওদিকে সদ্য দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা এম্পোলি ম্যাচের ২১তম মিনিটে লিওনার্দো মানকুসোর কল্যাণে গোল করেই ক্ষান্ত হয়নি। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিল প্রতিপক্ষ রক্ষণকে।

জুভেন্তাস গোল হজম করে পিছিয়ে পড়েও তেমন ত্রাস সৃষ্টি করতেই পারেনি এম্পোলি রক্ষণে। ফলে গোল শোধ আর করতে পারেনি কোচ অ্যালেগ্রির দল। ১-০ গোলে হেড়ে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খোয়ায় দলটি।

দুই ম্যাচ থেকে ছয় পয়েন্টের একটিই কেবল ঝুলিতে পুরতে পেড়েছে বিয়েঙ্কোনেরিরা। ফলে লিগের শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে ব্যবধানটা দুই ম্যাচ পরই বেড়ে দাঁড়ালো পাঁচে।

এমন জয়খরা অবশ্য জুভেন্তাসের জন্য নতুন কিছু নয়। এই তো ২০১৫-১৬ মৌসুমেও কোচের অধীনেই লিগের প্রথম দুই ম্যাচে জয়বঞ্চিত ছিল দলটি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা