খেলা

ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারা। পরে বিমানবন্দর থেকে দলটি সরাসরি হোটেলে চলে যায়।

জানা গেছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সবগুলো ম্যাচ।

এদিকে, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেট খেলে নিজেদের দেশে না গিয়ে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার অ্যালেন ফিন ও কলিন ডি গ্র্যান্ডহোম গত শুক্রবার ঢাকায় এসে পৌঁছে গেছেন। এসেই তারা তিনদিনের রুম কোয়ারেন্টাইন করেন। আজ কোয়ারেন্টাইন মুক্ত হচ্ছেন তার। তাদের সঙ্গে কোযারেন্টাইন মুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের দুই পর্যবেক্ষকও।

নিউজিল্যান্ড টি-টুয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কুল ম্যাকনি, হেনরি নিকোলস, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

সহকারী পরিচালকের কাণ্ডে আতঙ্কিত কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আরো দুই মামলায় জামিন ব্যারিস্টার সুমনের

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সুমনকে আর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা