খেলা
ভেনেজুয়েলা ও বলিভিয়ার

ব্রাজিল ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শুরুর দিকে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

৩, ৬ ও ১০ সেপ্টেম্বর ম্যাচগুলো খেলবে কোপা আমেরিকা জয়ীরা। এই ৩ ম্যাচের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

দলে ফিরেছেন পাউলো দিবালা, এমি বুয়েন্দিয়া, হুয়ান ফয়েথ এবং জেরেনিমো রুলি। বাদ পড়েছেন এমি মার্টিনেজ, এমি বুয়েন্দিয়া, ক্রিস্টিয়ান রোমেরো এবং জিওভানি লো সেলসো। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এএফএ।

আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পরের ম্যাছ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। মারাকানায় দুই দল মুখোমুখি হবে ৬ সেপ্টেম্বর রাত একটায়। চার দিন পর ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় বলিভিয়াকে আতিথ্য দেবেন মেসিরা।

বিশ্বকাপ বাছাই পর্বের ৬ ম্যাচ শেষে শতভাগ সাফল্য নিয়ে সবার উপরে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। তিনটি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল-

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসসো, জেরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: গঞ্জালো মনতিয়েল, নাহুয়েল মলিনা লুসেরো, জার্মান পেজ্জেল্লা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস আকুনা।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, এজিকুইয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডোমিঙ্গেজ, জিওভান্নি ল চেলসো ও আলেজান্দ্রো গোমেজ।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরিয়া, নিকোলাস গঞ্জালেস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি ও পাউলো দিবালা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

ঢাকাসহ যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝার...

ছাত্রদল-শিবির সংঘর্ষ ছড়িয়েছে ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানে

আধিপত্য বিস্তার, আবাসিক হলের নিয়ন্ত্রণ, কর্মসূচিকে কেন্দ্র করে বিরোধ এবং বহির...

বিশ্ববাজারে কমল তেলের দাম

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতির খবরে আন্তর্জাতিক বাজা...

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি!

বিশ্বকাপের মুনাফার অংশ বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির বিতর্কিত...

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল একটি অপরিহার্য খাবার। তিনবেলার খাবারের অন্তত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা