খেলা
লুকাকুর ‘প্রত্যাবর্তন’ 

আর্সেনালকে হারালো চেলসি

স্পোর্টস ডেস্ক: চেলসির জার্সিটা তার কাছে মনে হয় বড্ড চেনা। আর এই জার্সিটার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে তার ‘কিক অফ’ হয়েছিলো। তখন সেভাবে থিতু হতে পারেননি দলে।

এর কিছুদিন তিনি ধারে খেলেছেন সেটাও ওয়েস্ট ব্রম আর এভারটন। পরে তাকে এভারটন কিনেই নিয়েছিলো। এরপর গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, সেখান থেকে ইন্টার মিলান। আর মিলানে গিয়ে নতুন করে খুঁজে পেয়েছেন নিজেকে যেন। এরপরই আবারো ফিরেছেন চেলসিতে।

লন্ডন ডার্বি দিয়ে হলো রোমলু লুকাকু‘অভিষেক’। এবার পেলেন চেলসির জার্সি গায়ে প্রথম গোলের দেখাও। তার কীর্তির দিনে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয়ই পেয়ে গেছে চেলসি।

মুদ্রার উল্টোপিঠ দেখেছে আর্সেনাল। প্রথম ম্যাচে একই ব্যবধানে হেরেছিল ব্রেন্টফোর্ডের কাছে, এবার চেলসির কাছে এই হার দলটিকে দিয়েছে বিরল এক বিস্বাদ। লিগের প্রথম দুই ম্যাচে হারের তেতো স্বাদ এ নিয়ে প্রিমিয়ার লিগ যুগে তৃতীয়বারের মতো চেখে দেখলো দলটি।

তবে ম্যাচের শুরুতে ব্রেন্টফোর্ড দুঃস্মৃতি তাড়ানোর ইঙ্গিতই দিচ্ছিলো আর্সেনাল। ম্যাচে সময় যতই গড়াতে থাকে, গানাররাও রঙ হারাতে থাকে একটু একটু করে। আর্সেনালকে সাঁড়াশি আক্রমণে চেপে ধরে চেলসি।

সেই থেকেই ১৫ মিনিটে এল প্রথম বড় সুযোগটা। লুকাকুর কল্যাণে তাতেই হলো গোল। রিস জেমসের ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করে বসেন বেলজিয়ান স্ট্রাইকার।

সেই যে শুরু, আর পেছন ফিরে তাকাতে হয়নি চেলসিকে। প্রথম গোলের যোগানদাতা জেমস ৩৫তম মিনিটে নিজেও লক্ষ্যভেদ করেন। মার্কোস আলনসোর কাছ থেকে পাওয়া বলে মেসন মাউন্ট পাস বাড়ান জেমসকে, তা থেকেই দারুণ এক প্লেসমেন্টে গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার। বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বিরতির পরও আর্সেনাল ছিল প্রথমার্ধের মতোই বিবর্ণ। ৭৬ মিনিটে লুকাকুর হেডার আর্সেনাল গোলরক্ষক বার্ন্ড লেনোর হাত ছুঁয়ে লেগেছে ক্রসবারে। এর দশ মিনিট পর কাই হ্যাভার্টজও মিস করে গেছেন সুবর্ণ সুযোগ, নাহয় আর্সেনালের দুর্দশাটা আরও বাড়তেই পারত।

এদিকে আর্সেনালও শেষ দিকে মরণকামড় দেওয়ার মতো মনোভাবই দেখায়নি। রেগে মেগে সমর্থকরা মাঠ ছাড়েন খেলা শেষের আগেই। ২-০ গোলের জয়ে শেষ হাসিটা হাসে চেলসি।

এ জয়ে ঝুলিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল চেলসি। আর টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ১৯তম অবস্থানে নেমে গেল আর্সেনাল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা