খেলা
বাজে দিন

গোল বাতিল, হলুদ কার্ডে রোনালদো! 

স্পোর্টস ডেস্ক: ভালোর করার প্রচেষ্টা নিয়ে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তো দিনটি তার ছিলো না। খারাপ দিনগুলির মধ্যে হয়তো এই দিনটি তার মনে খাকবে।

সোমবার (২৩ আগস্ট) উদিনেসের বিপক্ষে মাঠে নামে জুভেন্তাস। কিন্তু ওই দিন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকের শুরু একদাশে ছিলেন না। মাঠের বাইরে যাই হোক, মাঠে তার ছাপ অন্তত প্রথমার্ধে পড়তে দেয়নি জুভেন্তাস। পাওলো দিবালা আর হুয়ান কুয়াদ্রাদোর গোলে এগিয়ে গিয়েছিল আধঘণ্টা পেরোনোর আগেই।

বিরতির পরই অবশ্য বদলে যায় পরিস্থিতি। জুভেন্তাসেরই সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার রবার্তো পেরেইরার পেনাল্টি থেকে ব্যবধান কমায় উদিনেসে। এরপরই রোনালদোকে মাঠে আনেন কোচ অ্যালেগ্রি।

৮৩ মিনিটে গোলরক্ষক ভয়চেখ সজ্যাসনি নিজেদের বিপদসীমায় বড় এক ভুল করে বসলে আরও এক গোল পেয়ে যায় স্বাগতিক উদিনেসে, গোলটি করেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার জেরার্ড দেওলোফেউ। ২-২ গোলে সমতা ফেরে ম্যাচে।

যোগ করা সময়ে ফেদেরিকো কিয়েসার ক্রস থেকে রোনালদো বল জড়িয়েই দিয়েছিলেন প্রতিপক্ষের জালে। দিয়েই ছুট। জার্সি খুললেন, উদযাপন করলেন। তবে একটু পর ভিএআরে দেখা গেল, গোলের সময় অফসাইডে ছিলেন তিনি। ফলে মিলল না গোলটা। আর বাজে দিনের ষোলকলা পূরণ করে জার্সি খোলার দায়ে রোনালদো দেখলেন হলুদ কার্ড।

আর জুভেন্তাস এর ফলে মাঠ ছাড়ে দুই গোলের লিড হারিয়ে ড্রয়ের হতাশা নিয়ে। কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির প্রত্যাবর্তনটাও তাই স্মরণীয় হয়ে রইল না বিয়েঙ্কোনেরিদের জন্য। নাটকীয়ভাবে বেশ অনেকটা ইনজুরি টাইমের পর ড্রয়েই শেষ হয় ম্যাচ। জুভেন্টাসের পরের প্রতিপক্ষ এম্পোলি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা