খেলা

ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো সশস্ত্র গোষ্ঠী

স্পোর্টস ডেস্ক: ক্ষমতা দখলের পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এসিবি’তে বড় পরিবর্তন এনেছে সশস্ত্র গোষ্ঠী। ক্ষমতা নেওয়ার পর এটিই তাদের বড়সড় রদবদল।

রোববার (২২ আগস্ট) আজিজুল্লাহ ফাজলিকে দ্বিতীয়বারের মতো এসিবির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এসিবির বড় পদে ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন ফাজলি।

রোববার (২২ আগস্ট) বোর্ড কর্মকর্তাদের সঙ্গে তালেবানের বৈঠক শেষে ফাজলিকে চেয়ারম্যান পদ দেওয়া হয়। টুইটারের মাধ্যমে এক বার্তায় ফাজলিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এসিবি।

এসিবি জানায়, ‘এসিবি’র সাবেক চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে আবারও বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আসন্ন প্রতিযোগিতাগুলোতে নিজের দায়িত্ব পালন করবেন।’

এর আগে আতিফ মশালের পদত্যাগের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ পান ফাজলি। পরের বছরের জুলাই পর্যন্ত এসিবির চেয়ারম্যান ছিলেন ফাজলি। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতায় ফারহানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফাজলি। প্রায় দুই দশক ধরে আফগান ক্রিকেটের প্রসারে সহায়তা করছেন তিনি। এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার ভূমিকাও পালন করেছিলেন ফাজলি।

ফাজলির প্রথম কাজই হবে শ্রীলংকার মাটিতে আফগানিস্তান-পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজটি ভালোভাবে সম্পন্ন করা। কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। এই পরিস্থিতিতেও সিরিজটি আয়োজন করা। তবে করোনাভাইরাসের কারণে শ্রীলংকার লকডাউনে আফগানিস্তান-পাকিস্তানের ওয়ানডে সিরিজটি এখন হুমকির মুখে রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা