খেলা

ব্রাজিল ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। সেটাও ২৮ বছরের আক্ষেপ শেষ করে। এবার তাদের সামনে থাকার পালা। কোপা জয়ের পর আগামী মাসে প্রথমবারের মতো মাঠে নামবে আলবিসেলেস্তরা।

বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে মাঠে নামবেন মেসিরা।

যার মধ্যে একটি রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ৫ সেপ্টেম্বরের সেলেসাওদের বিপক্ষে মাঠে নামবে তারা।

এই ম্যাচের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তবে আর্জেন্টিনার স্কোয়াড এখনো ঘোষণা হয়নি।

আগামীকাল (সোমবার) এই ম্যাচের স্কোয়াড ঘোষণা করতে পারেন স্ক্যালোনি।

কেমন হবে বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড? স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোপা জয়ী স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না।

তবে বেশ কয়েকটি ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে স্ক্যালোনির। কোপা জয়ী স্কোয়াডের ফুটবলারদের মধ্যে লাওতারো মার্টিনেজ ও লুকাস আলারিও পুরোপুরি ফিট নন।

ইনজুরির কারণে এখনো বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি আগুয়েরো। তাদের থাকা অনেকটাই অনিশ্চিত।

তাই সুযোগ মিলতে পারে প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা ফরোয়ার্ড মাওরো ইকার্দির।

সুযোগ পেতে পারেন জুভেন্তাসের ফুটবলার পাওলো দিবালাও। এছাড়া স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে এরিক লামেলা ও রবার্তো পেরেইরারও

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা