খেলা

নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলবেন ডেভিড ভিসা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর খেলতে দেখা যাবে না অলরাউন্ডার ডেভিড ভিসাকে। প্রোটিয়া এই ক্রিকেটার জাতীয়তা পাল্টে নামিবিয়ার হয়ে বিশ্বকাপে অংশ নিতে চলেছেন।

নামিবিয়ার হয়ে ভিসার খেলার গুঞ্জন বাতাসে ভাসছিল কয়েকদিন ধরেই। এবার ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ নামিবিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জোহান মুলার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের সাথে খেলবে নামিবিয়া।

ভিসা নিজে দক্ষিণ আফ্রিকান হলেও তার বাবা জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ আফ্রিকার পার্শ্ববর্তী দেশ নামিবিয়ায়। ভিসাও তাই সহজে পেয়ে যাচ্ছেন দেশটির নাগরিকত্ব। এখন পর্যন্ত নামিবিয়ার হয়ে কোনো ম্যাচ না খেলায় বিশ্বকাপেই সহযোগী দেশটির হয়ে তার অভিষেক হতে চলেছে।

২০১৬ সালের মার্চে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ৬টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলা এই পেস বোলিং অলরাউন্ডার। সাসেক্সের সাথে ২০১৭ সালে কোলপাক চুক্তি করে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েন।

কোলপাক চুক্তি শেষে আবারও দক্ষিণ আফ্রিকার জার্সিতে ফেরার সুযোগ ছিল। তবে তারুণ্যনির্ভর দলের দিকে না তাকিয়ে তিনি বেছে নিয়েছেন নামিবিয়াকেই।

আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দলকে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার জন্য সময় বেঁধে দিয়েছে আইসিসি। নামিবিয়া দলে ভিসার অন্তর্ভুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নামিবিয়া জাতীয় দলের কোচিং প্যানেলে বর্তমানে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার পিয়েরে ডি ব্রুইন ও অ্যালবি মরকেল।

উল্লেখ্য, আইপিএল, বিপিএল, সিপিএল, পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ভিসার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা