খেলা

বাংলাদেশ সফর স্থগিত করলো ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার কথা ছিলো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেইভাবে প্রস্ততি নিয়েছিলো। হঠাৎ সোমবার (২ আগস্ট) বিকালের দিকে শোনা গেলো এই সফর স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড।

কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হতে সেখানে হতে যাওয়া আইপিএলের বাকি অংশের খেলাকে গুরুত্ব দিচ্ছে তারা।

ডেইলি টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, দুই দেশের তিনটি করে ম্যাচের আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের দ্বিতীয় ভাগে ইংলিশ ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের সঙ্গে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক ছিল এই সফর। আপাতত অনির্দিষ্টকালের জন্য এই দুটি সিরিজ স্থগিত করতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী ১৮ মাসের মধ্যে এই সফর চূড়ান্ত করা হবে।

ইংল্যান্ড দলের এই সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক জানান, ‘আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। অপেক্ষায় আছি ইংল্যান্ডের সফরটা যথাসময়ে হবে।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা