খেলা

ব্যর্থ মারে

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে ব্রিটেনের সোনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারলেন না অ্যান্ডি মারে। টেনিসের একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। তাও আবার চোটের কারণে। কিন্তু সোনা জিততে লড়ে যাচ্ছিলেন দ্বৈতে। সেখানেও সুখবর মেলেনি না। সঙ্গী জো সালিসবুরিকে নিয়ে হেরে গেছেন কোয়ার্টার ফাইনালে।

ব্রিটিশ এই জুটি হেরেছে ক্রোশিয়ার মারিন চিলিচ ও ইভান ডোডিগের কাছে। হারের ব্যবধান ছিল ৪-৬, ৭-৬ (৭-২) ও ১০-৭ গেমে।

২০১২ লন্ডন ও ২০১৬ রিও অলিম্পিক এককে সোনা জেতা মারের এবার পূর্ণ মনোযোগই ছিল দ্বৈতে। ঊঁরুর চোটে একক থেকে নাম প্রত্যাহার করে নিলেও দ্বৈত খেলে যেতে মনস্থির করেছিলেন। কিন্তু সেখানে প্রতিপক্ষের প্রতিরোধ ভাঙতে পারেননি কোনওভাবে। তবে একক থেকে নাম প্রত্যাহারের সময় বলেছিলেন, টোকিও অলিম্পিকের পর বিশ্রামে চলে যাবেন।

পরের রাউন্ডে চিলিচ ও ডোডিগের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডেডর মাইকেল ভেনাস ও মার্কাস ডানিয়েল।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা