খেলা

স্বর্ণে টিটমাসের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : অলিম্পিকে পাঁচবারের সোনা জয়ী যুক্তরাষ্ট্রের ক্যাটি লেডেকি। এবারের টোকিও অলিম্পিকে মুদ্রার উল্টো পিঠও দেখলেন তিনি। ৪০০ মিটার ফ্রিস্টাইলের পর একই প্রতিযোগী ২০০ মিটার ফ্রিস্টাইলেও তাকে পরাজিত করেন। তাকে পরাজিত করে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ান আরিয়ার্নে টিটমাস।

বুধবার (২৮ জুলাই) টোকিও অলিম্পিকে অজি তারকা টিটমাস ২০০ মিটার ফ্রিস্টাইলে গড়েছেন অলিম্পিক রেকর্ডও। ১ মিনিট ৫৩.৫০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন ২০ বছর বয়সী তারকা।

দ্বিতীয় অস্ট্রেলিয়ান সাঁতারু হিসেবে এক অলিম্পিকে জোড়া সোনার কীর্তি গড়লেন টিটমাস। ১৯৭২ আসরে অজি তারকা শেন গৌল্ড ২০০ ও ৪০০ মিটারের ডাবল জিতেছিলেন।

২০০ মিটারের ইভেন্টে রুপা গেছে হংকংয়ের ঝুলিতে। সিওভান বের্নাডেত্তয়ে হাউঘে ১ মিনিট ৫৩.৯২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। কানাডার পেনি ওলেকেসিয়াক জিতে নিয়েছেন ব্রোঞ্জ।

টিটমাসের কাছে হেরে ২০০ মিটারে পঞ্চম হয়েছেন লেডেকি। অলিম্পিকে ছয়টি পদক জয়ী মার্কিন তারকা লেডেকি ৪০০ মিটারেরও হেরেছেন টিটমাসের কাছে। অবশ্য টিটমাসের কাছে না পারলেও এক ঘণ্টা পর লেডিকি নিজের প্রিয় ১৫০০ মিটার ফ্রিস্টাইলে ঠিকই সোনা জিতেছেন। এই ইভেন্টে অবশ্য টিটমাস অংশ নেননি। দুজনের ফের দেখা হবে ৮০০ মিটারের লড়াইয়ে।

তবে ২০০ মিটার ফ্রিস্টাইলে তার এই ফল অলিম্পিক ক্যারিয়ারে সবচেয়ে বাজে নিদর্শন! এবারই প্রথম শীর্ষ দুইয়ের বাইরে অবস্থান করলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা