খেলা

অলিম্পিকে আর্জেন্টিনার স্বপ্ন ভঙ্গ

ক্রীড়া ডেস্ক : টোকিও অলিম্পিকে সোনার লড়াইয়ে ফেভারিট স্পেন। সেই তাদের বিপক্ষে লড়াইটা কম করেনি আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র-ও করলো আকাশি-সাদা জার্সিধারীরা। কিন্তু তাতেও কাজ হলো না। ছেলেদের ফুটবল ইভেন্ট থেকে ঠিকই বিদায় ঘণ্টা বেজে গেলো আর্জেন্টিনার।

তাদের কপাল পুড়লো মিসরের জয়ে। বুধবার (২৮ জুলাই) ‘সি’ গ্রুপে একই সময়ে শুরু হওয়া ম্যাচে মিসর ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে আর্জেন্টিনা ও মিসরের হয় সমান চার পয়েন্ট। কিন্তু কাল হলো দাঁড়ালো গোল ব্যবধানের হিসাব। যেখানে আর্জেন্টিনা (-১) থেকে বেশি গোল দেয়ায় কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলো মিসর (+১), আর বিদায় নিলো আর্জেন্টিনা।

লাতিন আমেরিকার দেশটির সঙ্গে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্পেন। দুর্দান্ত পারফরম্যান্সে লা রোজারা এগিয়ে গিয়েছিল শুরুতে। সাইতামা স্টেডিয়ামে ৬৬ মিনিটে স্পেনকে এগিয়ে নেন মিকেল মেরিনো। আর্জেন্টিনা খেলায় ফেরায় চেষ্টা করে একেবোরে শেষ মুহূর্তে গিয়ে সফল হয়। ৮৭ মিনিটে তাদের সমতায় ফেরান তোমাস বেলমন্তে।

কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে আরও একটি গোল দরকার ছিল আর্জেন্টিনার। তারপরও তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারতো, যদি মিসর-অস্ট্রেলিয়া ম্যাচটি ড্র হতো। কিন্তু মিসর দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে শেষ আট। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আফ্রিকার দেশটির প্রতিপক্ষ ব্রাজিল।

অথচ আগের ম্যাচে এই মিসরকে হারিয়েই টুর্নামেন্টে টিকে ছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ ম্যাচে এসে স্পেনের সঙ্গে ড্র ছিটকে দিলো তাদের।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশি অপহরণ  

জুলাই মাসে দক্ষিণ আফ্রিকায় অপহরণের ঘটনা বেড়েছে উদ্...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় চোর সন্দেহে এক কিশোরকে গাছে বেঁধে রাখার ঘটনা স...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা