খেলা

আজ জিতলেই সিরিজ নিশ্চিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় দিনের লড়াইয়ে মাঠে নামবে। আজ (১৮ জুলাই) জয়ের দেখা পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এদিন প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু। প্রথম ম্যাচে বড় জয়ের পর আত্মবিশ্বাসি বাংলাদেশের সামনে, ওয়ানডে ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজে ২৮তম সিরিজ জেতার হাতছানি।

আজকের খেলায় লিটন দাসের শঙ্কা নেই। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে দলে যোগ দিতে পারবেন গোড়ালির ইনজুরিতে ভোগা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

এ ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো। সে হয়তো আগামীকালের (আজ) জন্য অ্যাভেইলেভল। মুস্তাফিজেরটা এখনো ফিফটি ফিফটি। এ ছাড়া সবাই ফিট।’

তামিম আরও বলেন, ‘উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে তিনটা উইকেট পড়ে যাওয়া আদর্শ না। টপ-অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, তাহলে দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে, পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে। এ ছাড়া আমাদের বোলিং নিয়ে আমি খুবই খুশি।’

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা