খেলা

মুসলিম বান্ধবীকে বিয়ে করলেন শিবম দুবে

ক্রীড়া ডেস্ক: প্রেম মানে না ধর্ম, মানে না কোন বাধা। সেই বাধা দূর করে মুসলিম বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে চুপিসারে বিয়ে সেরে ফেললেন ভারতীয় ক্রিকেট অলরাউন্ডার শিবম দুবে। বিয়েতে ছিল না কোন জমকালো অনুষ্ঠান, না ছিল ক্যামেরাম্যানের ভিড়। কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়েই মুম্বাইয়ে নিজের বাড়িতে বিবাহ অনুষ্ঠান করেন দুবে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, শিবম মুসলিম বান্ধবীকে ইসলামিক রীতি অনুসারে বিয়ে করেছেন। তবে এই বিয়ের খবর ও ছবি গণমাধ্যমে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্রপ্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা।

উল্লেখ্য, শিবম দুবে আইপিএল -২০২১-এ রাজস্থান রয়্যালস দলের হয়ে মাঠে নেমেছিলেন। তিনি আইপিএল স্থগিত হওয়া পর্যন্ত ৬ টি ম্যাচ খেলেছিলেন, যেখানে তিনি ১১৭.৮৮ এর স্ট্রাইক রেটে ১৪৫ রান করেছিলেন। যদিও তিনি বোলিংয়ে ফ্লপ ছিলেন। তার নামে একটিও উইকেট ছিল না। সব মিলিয়ে শিবাম দুবে আইপিএলে ২১ ম্যাচ খেলে ৩১৪ রান করেছেন। নিয়েছেন ৪ উইকেট।

শিবাম দুবেই ২০১৮ সালের নভেম্বরে আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করেন। তিনি এ পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে খেলেছেন। এই অলরাউন্ডারের নাম টি ২০তে ১৩৬.৩৬ এর স্ট্রাইক রেটে ১০৫ রান। শিবাম দুবের সর্বোচ্চ ৫৪ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বর ২০১৯-এ এসেছিল। তিনি ৩০ বলের ইনিংসে তিনটি বাউন্ডারি এবং চারটি ছক্কা মারেন।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে শিবম দুবে পাঁচ উইকেট নিয়েছেন, তবে দশকেরও বেশি অর্থনৈতিক হারে। তিনি ২০১৮ সালের নভেম্বরে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে ৩০ রানে তিন উইকেট নিয়েছিলেন। এটিই তার সেরা বোলিং।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা