খেলা

‘মেসি বিশ্বের সেরা ফুটবলার’

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শিরোপা স্পেনকে জিতিয়েছেন। অভিজ্ঞতা তো আর কম না ভিসেন্তে দেল বস্কের। সেই অভিজ্ঞ চোখ এবার উত্তর দিয়েছে গত এক যুগে ফুটবলে সবচেয়ে বেশিবার উচ্চারিত প্রশ্নের। লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, কে সেরা?

২০১০ বিশ্বকাপে স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের মতে সেরা আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। শুধু মন্তব্যেই সীমাবদ্ধ থাকেননি এই কোচ। কেন সেরা মেসি, দিয়েছেন তার পেছনে থাকা যুক্তিও। সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, রোনালদোকে ছোট করছেন না তিনি।

স্প্যানিশ টিভি চ্যানেল ক্যানাল সুরকে দেওয়া সাক্ষাৎকারে দেল বস্ক বলেন ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার এবং আমি বলতে যাচ্ছি কেন সে সেরা।’

মেসিকে সেরা বলার যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘রোনালদোকে ছোট করে বলছি না, তবে মেসি স্ট্রিট ফুটবলের একজন প্রতিবেশির মতো।

মেসি তাদেরই একজন, যার সঙ্গে আপনি খেলবেন এবং সে মাঠে আপনাকে ধুয়ে দেবে। এটা ফুটবল ভক্তরা অনেক পছন্দ করে। এজন্যই সে পৃথিবীর সেরা ফুটবলার।’

সাননিউজ /এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা