খেলা

যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন সাকিব

সাননিউজ ডেস্ক: গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরেই। সাকিব আল হাসান প্রিমিয়ার টি-টোয়েন্টির সুপার লিগে খেলবেন না। এর সত্যতা মিললো অবশেষে। ইতোমধ্যে বিষয়টি মোহামেডান কর্তৃপক্ষকে চিঠি দিয়ে নিশ্চিত করেছেন দলটির অধিনায়ক।

বৃহস্পতিবার ১১’তম রাউন্ড খেলেই সাকিবের যুক্তরাষ্ট্রে উড়ে যাওয়ার কথা।

মোহামেডান ক্রিকেট কমিটির সেক্রেটারি সেলিম শাহেদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘সাকিব প্রায় ৩ মাস ধরে বায়ো-বাবলে আছে। ১১তম রাউন্ডের খেলা শেষে সে যুক্তরাষ্ট্রে চলে যাবে। পরিবার থেকে দূরে থাকায় মানসিকভাবে সে কিছুটা অবসাদগ্রস্ত। আমরা তার বিষয়টি মানবিক বিবেচনায় দেখছি।’

মূলত পরিবারের সান্নিধ্য পেতেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব। দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। আইপিএল, শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এখন প্রিমিয়ার লিগে খেলছেন এই বলয়ে থেকেই।

তাই মানসিকভাবে চাঙা হতে পরিবারের কাছে ছুুটে যাচ্ছেন তিনি। তবে সেখান থেকে জিম্বাবুয়ে সিরিজে যাবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গত, গত শুক্রবার মাঠে ক্রিকেটীয় আচরণ করে শাস্তি পেয়েছেন মোহামেডান অধিনায়ক। ৩ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৩ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে তাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আজকেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাকিবের মাঠে নামার কথা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা