খেলা

শেষ ষোলোয় ইতালি

ক্রীয়া ডেস্ক: রবার্তো মানচিনি দায়িত্ব নিয়ে যেন জাদুর কাঠির মতো বদলে দিয়েছেন দলটিকে। এবার তো ইউরোতে সবার আগে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে পৌঁছে গেছে ইতালি। ২০১৮ বিশ্বকাপে তারা খেলতে পারেনি। তবে এখন নতুন করে যতবারই সফল হবে দলটি, উঠে আসবে ওই প্রসঙ্গটাই।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে গ্রুপ 'এ' এর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে তারা। ম্যানুয়েল লুকাতেল্লির জোড়া ও ইমোবিলের গোলে সুইডিশদের ৩-০ তে ব্যবধানে হারিয়ে সবার আগে ইউরোর শেষ ষোলো নিশ্চিত করেছে মানচিনির দল।

সুইডিশদের বিপক্ষে শুরুতে খানিকটা চাপে ছিল ইতালি। তবে অল্প সময় পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ১৮ মিনিটে অধিনায়ক কিয়েলিনির গোলে এগিয়েও গিয়েছিল ইতালি। জটলার মধ্যে বল পেয়ে জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু ভিএআরের সাহায্যে হ্যান্ডবল হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

একটু পরই হাতের ব্যথায় মাঠ ছাড়েন ইতালির অধিনায়ক কিয়েলিনি। তবে তাতে ছন্দ হারায়নি তারা। গোল পেতেও অপেক্ষাটা দীর্ঘ হয়নি ইতালির। ম্যাচের ২৫ মিনিটের সময় ভারাতির বাড়ানো পাস ফাঁকায় পেয়েছিলেন লুকাতেল্লি। বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া আজ্জুরিদের ফের এগিয়ে দেন লুকাতেল্লি। ম্যাচের ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ম্যাচের শেষ সময়ে এসে ব্যবধানটা ৩-০ করেন ইমোবিল। লুকাতেল্লির মতো তিনিও ডি বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মানচিনির দল।

'এ' গ্রুপে দুই ম্যাচের দুইটিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালি। ২ ম্যাচে একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়েলস, এক ড্রতে সুইজারল্যান্ড আছে তিনে। আর ২ ম্যাচে জয় ও ড্রহীন তুরস্ক আছে সবার শেষে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা