খেলা

গ্যারেথ বেলের পেনাল্টি মিসেও এলো জয়

সান নিউজ ডেস্ক: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়েছে ওয়েলস। বুধবার (১৬ জুন) পেনাল্টি মিস করেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গ্যারেথ বেল।

দলের দুটি গোলেই অবদান ছিল গত মৌসুমে ধারে টটেনহামের হয়ে খেলা এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের। এই জয়ে বেলদের দ্বিতীয় রাউন্ডে উঠার সম্ভাবনা বাড়লো।

জারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে তুরস্ক ও ওয়েলসের মধ্যকার লড়াই দেখতে উপস্থিত ছিল ৩০ হাজার দর্শক, যারা আদতে তুর্কিদের সমর্থক। সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে দুই দেশের ঘনিষ্ঠতার কারণেই বাকুতে ঘরের মাঠের সুবিধা পেয়েছে তুরস্ক। কিন্তু মাঠে এই সুবিধা কাজে লাগাতে পারেনি তারা।

এই নিয়ে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’র শীর্ষে উঠে গেল ওয়েলস।

খেলার শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ওয়েলস। এর ফল আসে প্রথমার্ধের বিরতির মিনিট খানেক আগে। বেলের ভাসিয়ে দেওয়া পাস থেকে প্রতিপক্ষের ডিফেন্সের একদম কেন্দ্রে বল পেয়ে দারুণ ফিনিশিং দেন মিডফিল্ডার অ্যারন রামসে।

দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তুরস্ক। লড়াইও করেছে পাল্লা দিয়েই। কিন্তু উল্টো ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে যায় ওয়েলস। কিন্তু ওয়েলসের অধিনায়ক বেলের পেনাল্টি শট বারের উপর দিয়ে বাইরে চলে যায়।

তুর্কিরাও ভালো কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। এর মধ্যে মেরিহ ডেমিরালের দারুণ এক প্রচেষ্টা ঠেকিয়ে দেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড। এরপর যোগ করা সময়ে বেলের বানিয়ে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কনর রবার্টস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা