খেলা

আমিরাতে আইপিএলের ৩১ ম্যাচ

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। আসছে সেপ্টেম্বর-অক্টোবরে জমজমাট এই আসরটি সম্পন্ন হবে।

শনিবার (২৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে (এসজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতি দিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এবারের আইপিএলে ৩ মে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়। কলকাতার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের আক্রান্ত হন করোনায়। এর পর ৪ মে আক্রান্ত হন সানরাইজার্স হায়দারাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা।

দুই ফ্র্যাঞ্চাইজির শিবিরে করোনা হানা দেওয়ার পর ৪ মে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ক্লোজডোরে ২৯টি ম্যাচ হওয়ার পর বন্ধ হয়েছিল আইপিএল। এবার আসরের বাকি ৩১ ম্যাচ হবে আরব আমিরাতে।

এ দিকে অক্টোবরে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরের কবে নাগাদ শুরু হয়ে অক্টোবরের কবে শেষ হবে এখনো জানায়নি বিসিসিআই।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা