খেলা

সুইজারল্যান্ডে স্বর্ণজয়ের অপেক্ষায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ইতিহাস গড়ার অপেক্ষায় রোমানা সানা-দিয়া সিদ্দিকীর জুটি। বাংলাদেশের এ দুই আর্চার আজ সুইজারল্যান্ডে আর্চারি বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়াবেন।

দেশের ৫০ বছরের ক্রীড়া ইতিহাসে এই প্রথম বৈশ্বিক কোনো প্রতিযোগিতার ফাইনাল খেলছে বাংলাদেশ। রোমান-দিয়া জুটি বাংলাদেশকে দিচ্ছে আরেকটি 'প্রথম' জয়ের হাতছানি- আর্চারি বিশ্বকাপের প্রথম স্বর্ণ! স্বর্ণ জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশের আর্চাররা এশিয়ান গ্রাঁ প্রিঁ ও দক্ষিণ এশিয়ান গেমসের মতো প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতলেও বিশ্বকাপ আর্চারি, বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ কিংবা এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে কখনও ফাইনাল খেলেননি। এবার সেই সুযোগটি তৈরি করেছেন রোমান-দিয়া জুটি।

সাফল্য পেতে আত্মবিশ্বাসী তারা। সুইজারল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রোমান বলেন, 'আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন স্বর্ণ জিততে পারি।' অভিজ্ঞ রোমানের সঙ্গে জুটি বেঁধে ইতিহাস গড়ার অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী দিয়াও কথা বলেছেন জয়ের প্রত্যয়ে, 'দোয়া করবেন আমরা যেন সেরাটা দিতে পারি।'

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে উঠতে বাংলাদেশকে কঠিন পথ পেরিয়ে আসতে হয়েছে। সেমিফাইনালে কানাডাকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ। প্রথম দুই সেটে বাংলাদেশ জেতে যথাক্রমে ৩৭-৩২ ও ৪০-৩৭ ব্যবধানে। তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৭-৩৬ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। চতুর্থ সেট ৩৫-৩৫ ব্যবধানে টাই হওয়ায় বাংলাদেশ উঠে যায় ফাইনালে।

এর আগে কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে ৫-৪ সেট পয়েন্টে জিতেছে রোমানা-দিয়া জুটি। প্রথম রাউন্ডে তারা ইরানকে ৫-৩ সেটে এবং দ্বিতীয় রাউন্ডে জার্মানিকে ৫-১ সেটে হারায়।

২০১৯ সালে আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন রোমান। সেবার রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই আর্চার। এবার সুইজারল্যান্ডে রিকার্ভ এককে ভালো করতে পারেননি। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। দিয়া সিদ্দিকীও প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিলেন।

তবে এই দুই আর্চার জুটি বেঁধে বাংলাদেশকে তুলেছেন ফাইনালে। দেখার বিষয়, আজ তারা বাংলাদেশকে স্বর্ণ এনে দিতে পারেন কিনা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা