খেলা

শাখতারের কাছে আবারও হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে ২০২০/২১ মৌসুম শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার ফিরতি লেগে আবারও ওই শাখতারের কাছে হেরে বসেছে ১৩ বারের চ্যাম্পিয়নরা। ইউক্রেনের কিয়েভে রামোসহীন রিয়াল মাদ্রিদ হেরেছে ২-০ গোলের ব্যবধানে। আর এই হারে গ্রুপ 'বি'র পয়েন্ট তালিকায় তিনে নেমে এসেছে লস ব্ল্যাঙ্কোসরা। আর চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬'তে জায়গা করে নেওয়ার সমীকরণটাও কঠিন করে তুলেছে তারা।

এডেন হ্যাজার্ড নতুন করে চোটে পড়েছেন আর সার্জিও রামোস এখনও আগের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাই তো এই দুই মহারথীকে ছাড়াই ইউক্রেনে পাড়ি জমায় লস ব্ল্যাঙ্কোসরা। তবে এই সফরটা তাদের জন্য সুখকর হলো না। এদিন কিয়েভের হাড় কাঁপানো ঠান্ডায় নিজেদের যেন হারিয়েই ফেলেছিলেন জিদানের শিষ্যরা। ম্যাচের আগে কিয়েভের আবহাওয়ার রিপোর্ট জানাচ্ছিল মাঠের তাপমাত্রা শূণ্য ডিগ্রি সেলসিয়াস হবে, যা নেমে হতে পারে মাইনাস ২ কিংবা ৩ ও। এমন হিম শীতল স্টেডিয়ামে ইরোপিয়ান জায়ান্টদের বধ হলো।

রিয়াল মাদ্রিদ অবশ্য এদিন ভাগ্যকে কিছুটা দোষ দিতেই পারে। কেননা ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত লস ব্ল্যাঙ্কোসরা। পঞ্চম মিনিটে করিম বেনজেমার পাস থেকে মার্কো অ্যাসেন্সিও গোলরক্ষকে ফাঁকি দিয়ে গোল বরাবর শট নেন কিন্তু তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে আসলে এ দফায় ব্যর্থ হয় রিয়াল। এরপর ম্যাচের ১১ মিনিটে মদ্রিচের দুর্দান্ত বল বেনজেমার কাছে পৌঁছলে তা সজোরে শট করেন তিনি কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় শাখাতারের গোলরক্ষক। দুর্দান্ত এক সেভে রিয়ালকে গোলশূন্য রাখেন তিনি।

এরপর খেলার সময় আধাঘণ্টা পেরুতে না পেরুতেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জিদানের দল। ম্যাচের ২৯ থেকে ৩২ মিনিট পর্যন্ত টানা তিনটি দুর্দান্ত আক্রমণ করে রিয়াল কিন্তু প্রত্যেকবারই লস ব্ল্যাঙ্কোসদের জন্য বাধা হয়ে দাঁড়ায় ট্রুবিন। আর এভাবেই গোলশূন্য অবস্থায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে শাখতার। যার ফলাফল আসে ম্যাচের ৫৭ মিনিটের মাথায়, দেন্তিনহোর দারুণ এক গোল করে শাখতারকে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল কিন্তু কিছুতেই শাখতারের রক্ষণ ভাঙতে পারছিল না তারা। উল্টো ম্যাচের ৮২ মিনিটের মাথায় মাইকন বারবেরানের অ্যাসিস্ট থেকে শাখতারের লিড দ্বিগুন করেন মানোর সলোমন। শেষ দিকে রিয়াল মাদ্রিদ চেষ্টা করেও কোনো গোল করতে পারেনি। আর তাতেই শাখতারের মাঠে ২-০ গোলের হার মানতে হয় জিনেদিন জিদানের দলকে।

এই হারে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে। ৫ ম্যাচে ২টি জয়, ২টি ড্র আর একটি হারে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ, সমান ম্যাচে দুটি জয়, একটি ড্র আর দুটি হারে শাখতার ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ দুই জয়, দুই হার আর এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।। এদিকে রোমেলো লুকাকুর জোড়া গোলে অবশেষে জয় পেয়েছে ইন্টার মিলান। বুরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। এটি এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে তাদের প্রথম জয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা