খেলা

বাবর আজমকে দীর্ঘ মেয়াদে অধিনায়ক করলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : মাত্র দু’দিন আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে হাজির হয়েছিল এক নারী। লাহোরে সংবাদ সম্মেলন করে সেই নারী অভিযোগ করেছিলেন, তার সঙ্গে বাবরের ১০ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছিলেন পাকিস্তান অধিনায়ক। খারাপ সময়গুলোতে বাবরকে আর্থিক সহায়তা করেছিলেন। বিয়ের দাবি তোলার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

ভাবা হচ্ছিল, নিউজিল্যান্ড সফররত পাকিস্তান অধিনায়কের বিরুদ্ধে নারী নির্যাতনের এই অভিযোগ বেশ ভালোভাবেই আমলে নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বাবর আজমকে ঘিরে তৈরি হওয়া সব বিতর্ককে দুরে ঠেলে দিলো পিসিবি। শুধু তাই নয়, তিন ফরম্যাটে তাকে দীর্ঘ মেয়াদে স্থায়ী অধিনায়ক হিসেবেও ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেটের অভিভাবক সংস্থা।

নভেম্বরের শুরুতেই আজহার আলীকে সরিয়ে দিয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে নিউজিল্যান্ড সফরে টেস্ট অধিনায়কত্বও প্রদান করা হয়। ভাবা হচ্ছিল, নিউজিল্যান্ড সফরে বাবরের নেতৃত্ব দেখে হয়তো একটা সিদ্ধান্ত নেবে পিসিবি। কিন্তু তার আগেই বাবরকে তিন ফরম্যাটেই দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব দেয়ার ঘোষণা করলো পিসিবি।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘এহসান মানি (পিসিবি চেয়ারম্যান) এবং আমি (প্রধান নির্বাহী) পিসিবিতে যতদিন আছি, ততদিনই সব ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পালন করে যাবেন বাবর আজম।’

কেন বাবর আজমের প্রতি এতটা আস্থা রাখছেন পিসিবির শীর্ষ কর্মকর্তারা? ক্রিকেট বাজের এক ইউটিউব আলোচনায় পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘কারণ, তিনি আমাদের সেরা ব্যাটসম্যান। তরুণ এবং মানসিকভাবে খুবই শক্তিশালী। সে নিজেও চায়, তিন ফরম্যাটেই পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে। তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এ কারণে, যখন সময় এসেছিল, তখন আজহার আলীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। এখন বাবর আজমের বেড়ে ওঠার সময়। টেস্ট অধিনায়ক হিসেবেও সে নিজেকে বেশ যোগ্য হিসেবে গড়ে তুলবেন আশা করি।’

গত তিন বছরে এ নিয়ে চতুর্থবার টেস্ট অধিনায়ক পরিবর্তন করলো পাকিস্তান। প্রধান নির্বাহী ওয়াসিম খানের এই ঘোষণার পর বোঝা যাচ্ছে, নেতৃত্বের ব্যাপারে পিসিবি তাদের পলিসিতে পরিবর্তন নিয়ে এসেছে। সরফরাজ আহমেদের সময় তাকে দায়িত্ব দেয়া হতো সিরিজ বাই সিরিজ। দীর্ঘ মেয়াদে তাকে কখনো অধিনায়ক ঘোষণা করা হয়নি।

আজহার আলিও কোনোভাবে দীর্ঘ সময়ের জন্য পাকিস্তান টেস্ট দলের নেতৃত্বের গ্যারান্টি পাননি। অথচ, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট পরিচালনা করতে নামার আগেই ‘দীর্ঘ মেয়াদে’র জন্য প্রতিশ্রুতি পেয়ে গেলেন বাবর আজম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩

সৌদি আরবের তিন শহর খামিস মুশাইত, আবহা ও তাইফে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরা...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা