খেলা

পূর্ণাঙ্গ সিরিজ জিতে রেকর্ড গড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

প্রথমে টেস্ট পরে ওয়ানডে এবং সবশেষ টি-টো্য়েন্টিতে জয়। তিন ফরম্যাটে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ জিতে রেকর্ড গড়লো বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় টাইগাররা। টস হেরে শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে জিম্বাবুয়ে। জবাবে ২৫ বল হাতে রেখেই ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। তৃতীয় ওভারে বল করতে এসে ওপেনার তিনাশি কামুনহুকামুয়েকে (১০) জিম্বাবুয়ের দলীয় স্কোর ১২ হতেই। এরপর বিপজ্জনক হয়ে উঠছিল ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের জুটি। কিন্তু তাদের বেশিদূর যেতে দেননি আফিফ হোসেন। দলীয় ৬৯ রানের মাথায় আরভিনকে ফেরান তিনি। দলীয় ৭৬ রানের মাথায় ‍তৃতীয় উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। মেহেদি হাসানের বলে স্ট্যাম্পড হয়ে ফিরে গেছেন অধিনায়ক শন উইলিয়ামস। ৮ বল খেলে মাত্র ৩ রান করেন তিনি। এরপর সিকান্দার রাজাও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৯৬ রানের মাথায় সাইফউদ্দিনের বলে শর্ট ফাইন লেগে আল-আমিনের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত ব্রেন্ডন টেইলর করেন অপরাজিত ৪৮ বল খেলে ৫৯ রানে। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আর ৪ ওভারে ২২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আল-আমিন হোসেন। এছাড়া আফিফ হোসেন, মেহেদি হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

১২০ রানের টার্গেটে ব্যাট করতে নামেন দুই ওপেনার লিটন-নাঈম। দলীয় ৭৭ রানে দারুণ ছন্দে থাকা নাঈম ১১তম ওভারে ৩৪ বলে ৫টি চারে ৩৩ করে ক্রিস এমপোফুর বলে বিদায় নেন। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নেন ফর্মে থাকা লিটন। পরে লিটন-সৌম্যের ৪৩ রানের জুটিতে ২৫ বল বাকি থাকতেই ১ উইকেট হারিয়ে জয় তুলে নেন টাইগাররা।

সিরিজের শুরুতে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। পরে তিনটি ওয়ানডেতেও বড় ব্যবধান জয় পায় টাইগাররা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা