খেলা

সফরের শেষ ম্যাচে ক্লিন সুইপের সুযোগ টাইগারদের সামনে

স্পোর্টস ডেস্ক:

নির্ভার টাইগাররা শেষ ম্যাচের আগে অনুশীলন করেননি। অপেক্ষাকৃত দুর্বল জিম্ববুয়ের বিপক্ষে প্রথম টি ২০ ম্যাচে বড় ব্যবধানে জেতার পর স্বভাবতই আত্মবিশ্বাসী স্বাগতিকরা। শেষ ম্যাচেও জয় দিয়ে ক্লিন সুইপের সুযোগটা তাই হাতছাড়া করতে চাইবে না টাইগার বাহিনী।

এই সফরে এখন পর্যন্ত একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে একটু লড়াই করলেও সফরের সবগুলো ম্যাচেই হারের মুখ দেখে তারা। (বাকি আছে টি টোয়েন্টির মাত্র একটি ম্যাচ। সে ম্যাচ হারলেই একটি পূর্ণাঙ্গ সফরের সব ফরম্যাটে হারের স্বাদ পাবে সফরকারীরা। আর এভাবে একটা সফরের সব সিরিজ হারাকে ক্লিন সুইপ বলে।) আর শেষ টি-টোয়েন্টি জয় দিয়ে প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে ক্লিন সুইপ করতে চায় বাংলাদেশ।

নিজেদের ক্রিকেট ইতিহাসে একাধিকবার ক্লিন সুইপ হলেও প্রতিপক্ষকে কখনো এই লজ্জা দিতে পারেননি টাইগাররা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে অনন্য এই অর্জনের সামনে দাঁড়িয়ে এখন টিম বাংলাদেশ।

১১ মার্চ বুধবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আজকের খেলা। বাংলাদেশ টেলিভিশন ও গাজী টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে ।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তবে আত্মতুষ্টিতে ভোগা যাবে না বলেও মনে করিয়ে দেন তিনি, আমরা আত্মতুষ্টিতে ভুগতে পারিনা। আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে আমাদের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

তরুণ ব্লাড অলরাউন্ডার মেহেদী হাসান তো আরো একধাপ উপরে। তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাস পাকিস্তান সফরে কাজে দেবে। আমরা এখন পর্যন্ত টেস্ট, ওয়ানডে ও প্রথম টি ২০ ক্রিকেটে প্রভাব বিস্তার করে জিতেছি। তাদের পাত্তা দিইনি। শেষ ম্যাচেও একই লক্ষ্য থাকবে।

এদিকে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস বলেন, বোলিং করার সময় আমরা লেন্থ ভুল করি। ব্যাট হাতে টপ অর্ডারে বড় জুটি না হওয়া আমাদের ডুবিয়েছে। শট নির্বাচন করার বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে।

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, মেহেদী হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আজকের ম্যাচে জিম্বাবুয়ে সম্ভাব্য একাদশ:

শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামুয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, উইসলে মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, তিনোতেন্ডা মুতোম্বোদজি, ক্রিস্টোফার এম্পোফু ও কার্ল মুম্বা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

মাদারীপুরে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শি...

ধানমন্ডি ৩২ নম্বরে জোরদার নিরাপত্তা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা