খেলা

ভক্তের ফোন ছুড়ে ফেললেন সাকিব

নিজস্ব প্রতিনিধি, বেনাপোল (যশোর) : বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। স্বাভাবিকভাবেই তাকে সামনা সামনি পেলে আবেগ ধরে রাখতে পারবেন না ভক্তরা।

যেমনটা পারেননি সাকিবের এক ভক্ত। বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখেই তাই দৌড়ে গিয়েছিলেন ছবি তুলতে। কিন্তু না জিজ্ঞেস করে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে গেলেন সাকিব।

শুধু রেগেই যাননি, সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ঘটনাটা ঘটেছে বেনাপোল বন্দর ইমিগ্রেশনে। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) দুপুরে বেনাপোল বন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন। ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনের মধ্যে এক ভক্ত তার সঙ্গে ছবি তুলতে চাইলে ফোন কেড়ে নিয়ে ফেলে দেন তিনি।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে সেই ভক্ত মোহাম্মদ সেক্টর বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনাসামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সঙ্গে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছেন।’

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান একটি বিশেষ কাজে ভারতে গেছেন। তার কাজ শেষে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে জেমকন খুলনা। এই অলরাউন্ডার সব ঠিক থাকলে চলতি নভেম্বরের তৃতীয় সপ্তাহের ২১ বা ২২ তারিখ শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্ট দিয়েই মাঠে নামবেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা