খেলা

জয় পেলো সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি

স্পোর্টস ডেস্ক : আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচের আগে প্রস্তুতিটা বেশ ভালোই সেরেছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও জার্মানির। পৃথক ম্যাচে জার্মানি চেক রিপাব্লিকের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে আর ইতালি এস্তোনিয়াকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে।

লাইপজিগের রেড বুল অ্যারেনায় চেক রিপাব্লিকের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে জায়ান লুকা ওয়াল্ডস্মিতের গোলে জয় পেয়েছে জার্মানি। যদিও নেশনস লিগের ম্যাচ সামনে রেখে এদিন টনি ক্রুস, কাই হার্ভাটজ, টিমো ভার্নার, ম্যানুয়েল নয়্যার বিশ্রামে আর ইনজুরির কারণে জশুয়া কিমিচের মতো খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে জার্মানরা।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় ফিলিপ ম্যাক্সের অ্যাসিস্ট থেকে গোল করে জার্মানদেরে এগিয়ে নেন ওয়াল্ডস্মিত। ম্যাচের বাকি সময়ও চেকদের ওপর নিজেদের ছড়ি ঘোরায় জার্মানরা তবে ওই ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই ম্যাচ শেশ করে জোয়াকিম লো'র দল।

এদিকে পৃথক ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আতিথ্য দেয় এস্তোনিয়াকে। ঘরের মাঠে এদিন এস্তোনিয়ার জালে গোল উৎসব করে ইতালি। ভিন্সেঞ্জো গ্রিফোর জোড়া গোলে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি। করোনা জর্জিত দল নিয়েও নেশনস লিগের আগে ঠিকই বড় জয় তুলে নিয়েছে ইতালি।

রবার্তো মানচিনির দল পূর্ণ শক্তির দল মাঠে না নামালেও বেশ শক্তিশালী দল নিয়েই প্রীতি ম্যাচে খেলতে নামে। যার প্রতিদান তাঁর শিষ্যরা দিয়েছেও। ম্যাচের ১৪ মিনিটের মাথায় ভিন্সেঞ্জো গ্রিফোর গোলে লিড নেয় ইতালি। এরপর ম্যাচের ২৭ মিনিটের মাথায় ফেদেরিখো বার্নার্দেস্কির গোলে লিড ২-০ করে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ইতালি।

বিরতি থেকে ফিরে লিড ধরে রেখেই খেলতে থাকে ইতালি। অবশেষে গোলে দেখা মেলে ম্যাচের ৭৫ মিনিটে এসে। ভিন্সেঞ্জো গ্রিফো নিজেদের দ্বিতীয় গোল করে দলের লিড ৩-০ করেন। আর ম্যাচের অন্তিম মুহূর্তে রিকার্দো অরসোলিনি গোল করলে ৪-০ গোলের জয় পায় ইতালি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা