খেলা

‘সাইক্লিং এক্সপেডিশন’ এখন রংপুরে

নিজস্ব প্রতিনিধি রংপুর : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে যাত্রা শুরু করে সাইক্লিস্টরা এখন রংপুর নগরীতে পৌঁছেছেন।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাইক্লিস্টদের দলটি রংপুর সেনানিবাসে পৌঁছায়। এর আগে, সকালে সৈয়দপুর সেনানিবাস থেকে রওনা হয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালীতে অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি দেয় দলটি।

এ সময় সড়কের দুই পাশে কয়েকশ নারী-পুরুষ হাততালি দিয়ে তাদের অভিবাদন জানান।

সাইক্লিস্টদের দলটি পল্লী উন্নয়ন একাডেমিতে অবস্থানকালে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. হেদায়েতুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সাইকেলে ১০১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেয়ার সাহসী প্রয়াস এই সাইক্লিং এক্সপেডিশন। জাতির পিতার জন্মশতবর্ষের চেতনাকে ধারণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশনের ১০০ জন সাইক্লিস্টের অংশগ্রহণে বছরটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে একাত্তরের চেতনাকে মহিমান্বিত করে তোলার জন্য ৭১ জন সাইক্লিস্ট এই এক্সপেডিশন চলমান রাখবে। দলে আরও ২৯ জন রিজার্ভ সাইক্লিস্ট রয়েছে।’

আগামী ৬ ডিসেম্বর টেকনাফে এই সাইক্লিং এক্সপেডিশন শেষ হওয়ার কথা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা