খেলা

তিন দলের বাধায় পিএসএল খেলা হল না সাকিবের

স্পোর্টস ডেস্ক : ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর বদলি হিসেবে মাহমুদ উল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছিল মুলতান সুলতানস। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় পিএসএলে খেলার সুযোগ হারান বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের দাবি, মাহমুদ উল্লাহর জায়গায় সাকিব আল হাসানকে নিতে চেয়েছিল মুলতান সুলতানস। তবে তাতে আপত্তি জানায় পাকিস্তান সুপার লীগের প্লে-অফে জায়গা পাওয়া অপর তিন দল। লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও করাচি কিংসের মতে, সাকিবের নাম প্লেয়ার ড্রাফটে না থাকায় নিয়ম অনুযায়ী টাইগার অলরাউন্ডারকে দলে নেয়ার সুযোগ নেই মুলতানের।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা থাকায় পিএসএলের পঞ্চম আসরের প্লেয়ার ড্রাফটে ছিল না সাকিবের নাম। গত ২৯শে অক্টোবর শেষ হয়েছে সাকিবের নিষেধাজ্ঞা।

এর আগে ২০১৬ সালে করাচি কিংস এবং ২০১৭ ও ২০১৮ সালে পেশোয়ার জালমির হয়ে পিএসএলে খেলেছেন সাকিব।

সাকিবকে না পাওয়ায় ইংলিশ ওপেনার জো ডেনলিকে দলে ভিড়িয়েছে মুলতান। আরেক ইংলিশ ব্যাটসম্যান জেমস ভিন্সও করোনায় আক্রান্ত। মুলতান সুলতানস ভিন্সের বদলি হিসেবে নিয়েছে জিম্বাবুয়ের উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে।

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া পিএসএলের প্লে-অফের ম্যাচগুলো হবে আগামী ১৪-১৭ নভেম্বর। গতকাল পিএসএল খেলতে দেশ ছেড়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক খেলবেন লাহোর কালান্দার্সে। আগামী ১৪ই নভেম্বর প্রথম এলিমিনেটরে পেশোয়ার জালমির মুখোমুখি হবে তামিমের লাহোর।

একই দিন কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের প্রতিপক্ষ করাচি কিংস। ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর এবং ফাইনাল ১৭ নভেম্বর। চতুর্থবারের মতো পিএসএলে খেলবেন তামিম। এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে তিনি খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা