খেলা

‌নেইমার না থাকলেও জিততে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল ফুটবল দল। তবে এই ম্যাচটিতে খেলতে পারবেন না দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। কুচকির ইনজুরির কারণে তাকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে।

এই ইনজুরির কারণে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে তিনটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার না থাকাটা ব্রাজিল দলের জন্যও অনেক বড় এক ধাক্কা। তবে এটিকে বড় করে দেখে নিজেদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে রাজি নন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের মতে, নেইমার না থাকলেও ব্রাজিল দলে ম্যাচ জেতানোর মতো যথেষ্ঠ শক্তি রয়েছে। যেমনটা দেখা গেছে, গত বছরের কোপা আমেরিকায়। তাই নেইমার না থাকাকে কোনো অজুহাত হিসেবে দেখাতে রাজি নন জেসুস।

ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগে হেসুস বলেছেন, ‘ক্লাব এবং আমাদের জাতীয় দলের হয়ে নেইমারের গুরুত্ব সম্পর্কে আমরা সবাই কথা বলি যে, সে দলকে যা দিয়েছে এবং প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। আমি তার বড় ভক্ত।’

তিনি আরও যোগ করেন, ‘কিন্তু যখন জাতীয় দলের প্রসঙ্গ আসে, তখন সবাইকে সমান দায়িত্ব ভাগ করে নিতে হয়। সবকিছু তার (নেইমার) ওপর ছেড়ে দেয়ার সুযোগ নেই। সবাই এখানে কোনো না কোনো কারণেই সুযোগ পেয়েছে।’

এসময় জেসুস জানান, নেইমারকে ছাড়াও জিততে পারে ব্রাজিল। যেমনটা আগেও দেখা গেছে, ‘নেইমার দলে থাকলে আমাদের জয়েরস সম্ভাবনা বেড়ে যায়। তবে সেলেসাওরা এটিও দেখিয়েছে যে, আমরা নেইমারকে ছাড়াও খেলতে পারি। আমরা সবসময় চাই নেইমার মাঠে থাকুক। যেহেতু সে সবসময়ই অবদান রাখে।’

‘কিন্তু এবার সে খেলতে পারবে না। এখন আমরা যেহেতু তার গুরুত্ব জানি, তাই দায়িত্বটা সবার ভাগ করে নিতে হবে। দলে যাদেরই নেয়া হয়েছে, তাদের সবারই ব্রাজিলকে জেতানোর যোগ্যতা রয়েছে। এমনকি তরুণ খেলোয়াড় হলেও, এখানে আমার অনেক ভাল স্মৃতি রয়েছে। এই জার্সি গায়ে জড়ানো সবসময়ের স্বপ্ন ছিল আমার।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা