খেলা

বিগ ব্যাশ থেকে নাম প্রত্যাহার ডি ভিলিয়ার্সের 


স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন । তৃতীয় সন্তান জন্মের অপেক্ষায় থাকা ভিলিয়ার্সকে এবারের আসরে পাচ্ছে না ব্রিসবেন হিট। তবে আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে পুনরায় চুক্তি করেছে ব্রিসবেন।

বিগ ব্যাশের গত আসরে সমর্থকদের দারুণ এক চমক উপহার দিয়ে ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়েছিল ব্রিসবেন হিট। সেবার মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছিলেন ভিলিয়ার্স। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ছয় ম্যাচে মাত্র ২৪.৩৩ গড়ে ১৪৬ রান করেছিলেন তিনি।

‘ডি ভিলিয়ার্স ও তার স্ত্রী ড্যানিয়েল তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছে। স্বাভাবিকভাবেই আমরা সবাই তার জন্য খুশি। আমরা জানি আগামী কয়েক মাস স্পেশাল হতে চলেছে। তৃতীয় সন্তানের খবর জানিয়ে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘নতুন সন্তানের আগমনের অপেক্ষায় আমি ও ড্যানিয়েল রোমাঞ্চিত। একটা ছোট ও বেড়ে ওঠা পরিবারের জন্য এই কোভিড-১৯ পরিস্থিতিটা সহজ নয়। তার সঙ্গে রয়েছে ভ্রমণজনিত নানান নিষেধাজ্ঞা। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ মৌসুমে আর কোথাও যাচ্ছি না।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা