খেলা

রাসূলকে (সাঃ) নিয়ে ব্যঙ্গাত্মক, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা!

ক্রীড়া ডেস্ক : ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনেছে তাকে। বিশ্বকাপের সে আসরে ফ্রান্সকে শিরোপা জেতাতে যার ভূমিকা ছিল অনবদ্য। তিনি তরুণ ফুটবলার পল পগবা। কাতার বিশ্বকাপ ঘিরেও স্বপ্ন বুনছে তাকে নিয়ে। কিন্তু তার আগেই দেখা দিয়েছে সংশয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পগবা এখনো কিছু জানাননি।

পগবার অবসরের বিষয়ে ‘দি সান’ জানিয়েছে, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা