খেলা

৪৭ বছরের অপেক্ষা অবসন হলো লিস্টার সিটির

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ হেরেই চলেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। নিজেদের ঘরের টুর্নামেন্ট ঠিক ছন্দ খুঁজে পাচ্ছে না তারা। ইউরোপিয়ান প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগে শুভসূচনা করলেও, প্রিমিয়ার লিগে এওয়ে-হোম উভয় ধরনেই ম্যাচেই হেরেছে আর্সেনাল।

গত সপ্তাহের শনিবার শক্তিশালী ম্যানচেস্টার সিটির মাঠে খেলতে গিয়ে ০-১ গোলে হেরে ফিরেছিল আর্সেনাল। পরে ইউরোপা লিগের ম্যাচে র‍্যাপিড রুয়েনের বিপক্ষে জিতেছিল ২-১ গোলে। সেই ম্যাচের স্মৃতি ভোলার আগেই ঘরের মাঠে লিস্টার সিটির কাছে তারা গেছে ০-১ ব্যবধানে।

রোববার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে এসে জেমি ভার্ডির করা একমাত্র গোলে জিতেছে লিস্টার সিটি। লন্ডনের দলটির বিপক্ষে তাদের মাঠে খেলতে এসে ১৯৭৩ সালের পর এবারই প্রথম জিতল ২০১৫-১৬ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। অর্থাৎ কেটে গেল ৪৭ বছরের অপেক্ষা। অবশ্য ম্যাচে প্রথমবার গোলের উল্লাস করেছিল আর্সেনালই। মাত্র ৪ মিনিটের মাথায় আলেকজান্দ্রো লাকাজেত হেডে খুঁজে নেন জালের ঠিকানা, মেতে উঠে উল্লাসে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এর মিনিটখানেক আগে আবার আর্সেনালের রক্ষণে ভয় ঢুকিয়েছিল লিস্টার। তবে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কেউই।

স্বাগতিক দল হিসেবে আধিপত্য বিস্তার করেই প্রথম ৪৫ মিনিট কাটিয়ে দেয় আর্সেনাল। যেখানে তারা ১১ বার ওঠে আক্রমণে, তিনটি শট রাখে লক্ষ্য বরাবর। কিন্তু আশাহত হয় প্রতিবারই। ফলে গোলশূন্য যায় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে ফিরে লিস্টারও ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু কোনো দলই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখা। অবশেষে ম্যাচের ৮০ মিনিটে গিয়ে জয়সূচক গোল করেন ভার্ডি। ডান দিক থেকে আসা ক্রসে ফাঁকা জালের সামনে গোল করে দলকে ম্যাচ জেতান তিনি। ৪৭ বছরের অপেক্ষার অবসান ঘটানো এ জয়ের পর ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে লিস্টার সিটি। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান দশম।


সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা