খেলা

শক্তিশালী দল ঘোষণা করলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে ব্রাজিল দলে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের ঘোষিত কোচ তিতের স্কোয়াডে ফিরেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।

এছাড়া চোট কাটিয়ে সেলেকাওদের স্কোয়াডে ফিরেছেন লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারও। রিয়ালের আরেক তরুণ ফরোয়ার্ড রদ্রিগোকে গত দুই ম্যাচে দলে রাখলেও ভিনিসিয়াসকে বাইরে রেখে অক্টোবরে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করে ব্রাজিল।

প্রথম ম্যাচে বলিভিয়াকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে আছে ব্রাজিল।

পরের আন্তর্জাতিক বিরতির সময় অর্থাৎ নভেম্বরে ভেনেজুয়েলাকে নিজেদের মাঠে আতিথেয়তা দেবে সেলেকাওরা। ম্যাচটি হবে ১৪ নভেম্বর। এর তিনদিন পর পেরু সফরে যাবে তিতের দল।

২৩ সদস্যের ব্রাজিল দল :

গোলরক্ষক : অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্লেমেঙ্গো)

মিডফিল্ডার : ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লেমেঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস))

ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা