খেলা

ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক : সুসংবাদ পেল লাতিন ফুটবল দল আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাতে এক ধাপ উন্নতি হয়েছে টানা দুই জয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা করা আর্জেন্টিনার।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, চলতি মাসে ইকুয়েডর ও বলিভিয়াকে হারানো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান অষ্টম। দলটির রেটিং পয়েন্ট ১৬৩৬।

শীর্ষ দশ দলের মধ্যে এক ধাপ উন্নতি হয়েছে স্পেনেরও। ষষ্ঠ স্থানে উঠে এসেছে ১৬৩৯ পয়েন্ট নিয়ে। আর্জেন্টিনা ও স্পেনের উন্নতিতে এক ধাপ অবনমন হয়েছে ক্রোয়েশিয়া (নবম) ও উরুগুয়ের (সপ্তম)। এছাড়া শীর্ষ পাঁচ দলের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। ১৭৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম, ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

ব্রাজিল তৃতীয় স্থানে আছে ১৭২৫ পয়েন্ট নিয়ে। চতুর্থস্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১৬৬৯। আট পয়েন্ট কম নিয়ে পর্তুগাল আছে পঞ্চম স্থানে। করোনা সংকটের কারণে কোনো ম্যাচ না খেলায় আগের মতোই ২১০ দেশের মধ্যে ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ, পয়েন্ট ৯১৪।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা