ছবি: সংগৃহীত
খেলা

ভারত-আফ্রিকা বিশ্বকাপ মহারণে আজ উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

সান নিউজ অনলাইন 

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লেখার অপেক্ষায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ নিয়ে আজ রোববার দুপুর সাড়ে ৩টায় নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

রোহিত-কোহলিদের হাত ধরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর এবার ভারতীয় নারী দলের নজর দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ওয়ানডে বিশ্বকাপের মুকুটে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মেয়েরা প্রথমবারের মতো ওয়ানডে ফাইনালে উঠেছে—তাদের লক্ষ্যও ইতিহাস গড়া।

হারমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল এর আগে ২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে হেরেছিল। সেই দুইবারই নেতৃত্বে ছিলেন মিতালি রাজ। এবারের আসরে অস্ট্রেলিয়াকে হারিয়ে মিতালির কীর্তি ছুঁয়েছেন হারমনপ্রীত, এবার তাঁর সামনে আছে সেই ‘রাজ’ ছিনিয়ে নেওয়ার সুযোগ।

বিশ্বকাপের শুরুতে টানা তিন ম্যাচে হারের পরও ভারত ঘুরে দাঁড়ায় দৃঢ়ভাবে। দলনেত্রী হারমনপ্রীত বিশ্বকাপের শুরুতে বলেছিলেন, “সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোই আমাদের লক্ষ্য।” ফাইনালে জয় পেলে সেই প্রতিশ্রুতি পূরণ হবে।

অন্যদিকে, লরা উলভার্টের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, তবে রানার্সআপ হয়ে ফিরেছিল। এবার সেই ব্যর্থতা মুছে দেওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামছে তারা।

নারী ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩৪ বার—এর মধ্যে ভারত জিতেছে ২০ ম্যাচে, দক্ষিণ আফ্রিকা ১৩টিতে, আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও ফাইনালের মঞ্চে ভবিষ্যদ্বাণী করা কঠিন।

বিশ্ব ক্রিকেটভক্তরা তাই আজ অপেক্ষায়—কে হবে নতুন নারী বিশ্বচ্যাম্পিয়ন। ভারতের জয় হলে বদলে যেতে পারে দেশটির নারী ক্রিকেটের চেহারা, যেমন ১৯৮৩ সালে কপিল দেবদের বিশ্বজয়ে বদলে গিয়েছিল পুরুষ ক্রিকেটের ইতিহাস।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা